৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বান্দরবানে নারী মুক্তির আন্দোলন বিস্তুৃতিকরণে সংবাদ সম্মেলন

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

বান্দরবানে বিভাগীয় সম্মেলনের পরিবর্তে নারী আঞ্চলিক সম্মেলন গত ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। পার্বত্য ৩টি জেলার সাথে সংলগ্ন কক্সবাজার ও চট্টগ্রাম জেলাকে অন্তর্ভুক্ত করে দুর্বার সংগঠনের প্রতিনিধি, তৃণমূল নারী সংগঠন, হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি ও তরুণীসহ ৭০জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরনে এই আঞ্চলিক সম্মেলন শেষ হয় ৩১ অক্টোবর বিকেলে।

আজ ৩১ অক্টোবর (শনিবার) সমাপনী দিনে বিকেলে বান্দরবানের ইলিডে ইন রিসোর্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক সংবাদ সন্মেলন। এসময় সংবাদ সম্মেলনে নারীপক্ষের সদস্য কামরুন নাহার, সদস্য ও আন্দোলন সম্পাদক গীতা দাশ এবং নারীনেত্রী ও মানবাধিকারকর্মী ডনাই প্রু নেলী উপস্থিত থেকে সাংবাদিকদের এই নারী আঞ্চলিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।

এসময় আয়োজকেরা তিনদিনের এই নারী আঞ্চলিক সম্মেলন নিয়ে সাংবাদিকদের বিশদ ধারণা দেন এবং নারীপক্ষ বাংলাদেশে নারী-অধিকার প্রতিষ্ঠা ও নারীর সামাজিক অবস্থান পরিবর্তনে অগ্রগামী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর