৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঝুঁকি নিয়ে চলাচল পদ্মমুখে, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সুবিধা বঞ্চিত বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের অন্তত ১৫টি গ্রামের মানুষ। একটি স্থায়ী সেতুর অভাবে তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুম এর পাহাড় বেঁয়ে চলাচল প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে চলছে তাঁদের যাতায়াত। সেতুর অভাবে শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় কাজে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন এসব জনপদের বাসিন্দারা। তাই দীর্ঘদিন দুর্ভোগ নিরসনে সেখানেই একটি টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণের দাবি তাঁদের।

স্থানীয় ইউপি মেম্বার উহ্লামং মারমা বলেন, থানচি সদর থেকে ১৫ কিলোমিটার দূরে এই পদ্ম ঝিরি, এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে অনেক পর্যটক চলাচল করে, তারপরও নিরাপদে যাতায়াতের কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর