8 November 2026, 23:52 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মৌলভীবাজার জেলায় পরীক্ষায় পাসের হার ৪৩.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন

Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে

মৌলভীবাজার২৪ ডেস্ক: এবারের এইচএসসি পরীক্ষায় প্রকাশিত পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার জেলায় মোট ১৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৩৮৭ জন। জেলায় মোট পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ।

প্রাপ্ত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৪৯৪ জন ছাত্র এবং ৯ হাজার ৭৬ জন ছাত্রী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১১৮ জন।

এদিকে, জেলায় মোট ১৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৬৮ জন ছাত্র এবং ৮৩ জন ছাত্রী।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending