৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীতে ধান খেতে পড়েছিল কিশোরের মরদেহ

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধান খেত থেকে শিহাব আলী (১৬) নামের এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিহাব আলীর বাড়ি গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লায়। বাবার নাম সোহেল রানা। শনিবার সকালে উপজেলার কলিপুর এলাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি ধান খেতে শিহাবের অর্ধগলিত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, গত ২৭ অক্টোবর রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি শিহাব। সকালে তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তবে তার রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রিকশা ছিনিয়ে নিতে শিহাব কে হত্যা করা হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর