এইচএসসিতে অকৃতকার্য, সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
সাতক্ষীরা: জেলার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষার ফলাফল বিপর্যয় ও তীব্র মানসিক হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। পরিবারের অজান্তে শনিবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




