লংমার্চের নামে গাড়িমার্চ করছে
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্য জোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার(৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে- লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে সেটাকে গাড়ি মার্চ বলে। এই গাড়ি মার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗