চাঁদপুর মাছঘাটে পচা ইলিশ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
চাঁদপুরে প্রধান মাছের আরত বড় স্টেশন মাছঘাটে পচা ইলিশ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন অভিযুক্ত ব্যবসায়ী।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


