বাবুরহাট দক্ষিণ দাসদীতে চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে অর্ধ-শতাধিক পরিবার

সংবাদ থেকে
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের প্রায় ৫০ বছরের চলাচলের রাস্তা ইটের দেয়াল ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় অভিযোগ পাওয়া গেছে। এতে গৃহবন্দী হয়ে পড়েছে আশপাশের প্রায় অর্ধ শতাধিক পরিবার। চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০টি বাড়ির কয়েক শতাধিক মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। তাদের সন্তানরা স্কুলে পর্যন্ত যেতে পারছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে গর্ভবতী নারীসহ অসুস্থ রোগীরা।
এমন অমানবিক ঘটনাটি ঘটে ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট দক্ষিণ দাসদী এলাকার আবুল কালাম সড়কের পাশে। এই ঘটনায় শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শতাধিক নারী পুরুষ ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী স্থানীয় নাজমা বেগম, বিলকিস বেগম ও জাহানারা বেগমসহ কয়েকজন নারী জানান, ‘প্রায় ৫০ বছর ধরে আমরা ৫০টি পরিবার এই রাস্তা দিয়ে চলাচল করছি। রাস্তাটি উঁচু করার জন্য আমরা বাড়ির সবাই মিলে ১৫ টাকা দিয়ে মাটি ফেলেছি। হঠাৎ করে কিছুদিন আগে প্রতিবেশী মানিক বেপারীর পরিবার ইটের দেয়াল ও বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে আমরা চরম ভোগান্তি শিকার হচ্ছি। নিজের বাড়িতে প্রায় অবরুদ্ধ হয়ে পড়ায় আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে পারছে না। বিশেষ করে কেউ হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য ঘর থেকে বের হতে পারছে না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗