8 November 2026, 07:55 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Source: TechZoom / Bangladesh

সংবাদ থেকে

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে বাংলালিংক। এ লক্ষ্যে নিজেদের সেলফ সার্ভিস অ্যাপ মাইবিএলে পরিবর্তন এনে ‘মুক্ত’ নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে প্রতিষ্ঠানটি। যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মুক্ততে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করা যাবে। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির সেবা নিতে পারবেন।

‘মুক্ত’ সবার জন্য উন্মুক্ত ও সহজে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সর্বশেষ খবর ও খেলা দেখার মতো বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি টেলিযোগাযোগ সেবা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর নানা সুবিধা থাকবে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending