ভাত রান্না করা নিয়ে দ্বন্ধ, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে চুলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে দ্বন্দ্বে কাঁচির আঘাতে আহত কিশোর নিরব (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে মোহাম্মদপুর রায়েরবাগ গ্রীপগলির একটি টিনশেড বাসায় কাঁচির আঘাতে আহত হয় সে।
হাসপাতালে নিরবের বড় ভাই পিয়াল হাসান জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রামনগর গ্রামে। বর্তমানে রায়েরবাজার গ্রীপগলির টিনশেড বাসায় থাকে। বাবা এনায়েত মুন্সি রংয়ের কাজ করে। নিরব তার বাবার সঙ্গে রংয়ের কাজ করতো।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



