মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি সমাপ্ত

সংবাদ থেকে
‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’-এর উদ্যোগে অক্টোবর মাসব্যাপী পরিচালিত সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচির সমাপনী এবং বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কনফারেন্স হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। জিয়া হার্ট ফাউন্ডেশন ও খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ এন্ড হসপিটাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ফোরামের দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী ও নিরলস কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্তন ক্যান্সার সচেতনতায় ফোরাম মূলত সরকারেরই দায়িত্ব পালন করে যাচ্ছে। এ সময় তিনি ফোরাম ও হাসপাতালের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বস্ত প্রদান করেন এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট উত্তরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ক্যানসার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗