মির্জা ফয়সল আমিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংবাদ থেকে
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে এ গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এতে সই করেন। এরপর শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ-নির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗