৩ নভেম্বরের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে
Source: Dhaka News24 / Education

সংবাদ থেকে
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে কেবল অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এবার দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে ১ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।
আজ ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

