বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারান রাব্বি, পা দিয়ে লিখেই জিপিএ-৫

সংবাদ থেকে
দুর্ঘটনায় দুই হাত হারিয়েও থেমে যায়নি পড়াশোনা। মুখ দিয়ে লেখা শুরু করে পরে আয়ত্ত করেছেন পা দিয়ে লেখার কৌশল। সেই পা দিয়েই এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি। তার স্বপ্ন, একদিন বিজ্ঞানী হবেন। পড়াশোনা করতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে রাব্বি। তিনি চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২৪ সালে ভাটিয়ারীর হাজী তোবারক আলী উচ্চবিদ্যালয় থেকে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।
২০১৬ সালের ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ফুটওভার ব্রিজের ওপর এক মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন তিনি। বৈদ্যুতিক তারে জড়িয়ে শরীর ঝলসে যাওয়ার পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসা শেষে প্রাণে বেঁচে গেলেও রক্ষা করা যায়নি তার দুই হাত—দুটোই কেটে ফেলতে হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





