২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

সংবাদ থেকে
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৮ সালে উৎসবটির ৮১তম আসরে সিনেমাটি প্রদর্শিত হবে বলে শুক্রবার নিশ্চিত করেছে আয়োজকেরা।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন করণ জোহর। এটি ছিল তার পরিচালনায় প্রথম সিনেমা। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই ছবির গল্প আবর্তিত হয়েছে রাহুল, আঞ্জেলি ও টিনাকে ঘিরে তৈরি হওয়া এক ত্রিভুজ প্রেমের সম্পর্ক নিয়ে।
স্কটল্যান্ডের বিভিন্ন মনোরম স্থানে ধারণ করা ছবিটির দৃশ্যগুলোর মধ্যে রয়েছে আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরি। স্কটল্যান্ডে বড় পরিসরে শুটিং করা প্রথম ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

