চাঁদপুরের দুটিসহ কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সংবাদ থেকে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের প্রকাশিত ফলাফলে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
শতভাগ অকৃতকার্য হওয়া বা শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাঁদপুর সদরে- চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাই স্কুল অ্যান্ড কলেজ, মতলব দক্ষিণ উপজেলার ডা. এম. শামসুল হক মডেল কলেজ, লালমাই-ে সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ রয়েছে।
এ ছাড়া এই তালিকায় আরও রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগোইর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ; লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী সদর উপজেলার বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗