রাজবাড়ীতে ২ কলেজের কেউ পাস করেনি
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
রাজবাড়ী: রাজবাড়ীতে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি পাংশা ও গোয়ালন্দ উপজেলায় অবস্থিত। প্রতিষ্ঠান দুটি নন-এমপিওভুক্ত। অন্যদিকে, জেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো- পাংশা উপজেলার কাচারীপাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং গোয়ালন্দ উপজেলার ফকির আব্দুল জব্বার কলেজ। এর মধ্যে কাচারীপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন এবং ফকির আব্দুল জব্বার কলেজ থেকে চারজন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗