লালন ভারত-বাংলাদেশের মিলনসেতু: দিনেশ ত্রিবেদী
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বিভক্ত বিশ্বে লালন এক আশার বাতিঘর ও ভারত-বাংলাদেশের মিলনসেতু।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাধক লালন সাইয়ের ১৭৬তম তিরোধান বার্ষিকী উপলক্ষে আয়োজিত লালন সন্ধ্যা-২০২৬ -এ তিনি একথা বলেন। ঢাকার ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার লালন সন্ধ্যার আয়োজন করে।
লালন সন্ধ্যার শুরুতে স্বাগত বক্তব্যে দিনেশ ত্রিবেদী বলেন, বর্তমান পৃথিবীতে সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভাজন ও নেতিবাচকতার বিপরীতে লালন ফকিরের ভাবাদর্শ মানবজাতির জন্য এক অনন্য বাতিঘর (Light House) হিসেবে কাজ করতে পারে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



