এইচএসসির ফেল করা বিষয়ে পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে
ঢাকা: আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। । প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে, তাতে এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য তুলে ধরা হয়।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


