মেয়ের জন্মদিনে যে শুভেচ্ছা বার্তা দিলেন মৌসুমী-ওমর সানী

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানী পর্দার ব্যস্ততা শেষে সংসার ব্যস্ততায় জীবন কাটাচ্ছেন। নব্বইয়ের দশকের এই আলোচিত দম্পতি ব্যক্তিজীবনে বরাবরই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতি তারা নন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছিল এ তারকা দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে ভালোবাসা ও দোয়ার কথা লিখেছেন মা মৌসুমী। সামাজিক মাধ্যম ফেসবুকে মেয়ের জন্মদিনে দেওয়া একটি পোস্টে এই প্রিয়দর্শিনী অভিনেত্রী লিখেছেনÑ ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা!
আমার চঞ্চল হরিণী, নয়নের মণি। হাঁটি হাঁটি পা করে কবে যে এত বড় হয়ে গেলে, সত্যি খুব অবাক লাগে!’ তিনি বলেন, এই তো সেদিনের কথাÑ ‘আমার কোলজুড়ে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে মিষ্টি একটা মেয়েকে দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়াÑ তিনি আমাদের ঘর আলো করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





