3 November 2026, 02:31 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মাধ্যমিকে ভঙ্গুর দশা : সংকট দূর হবে কবে

Source: Daily Probaha / Opinion & Editorial

সংবাদ থেকে

দেশের শিক্ষা খাতে পদে পদে অসংগতি, অনিয়মÑনেই দীর্ঘ মেয়াদে টেকসই কোনো পরিকল্পনা। কোথাও শিক্ষার্থী আছে, শিক্ষক নেই। আবার কোথাও শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই। নামে-বেনামে হাজারো প্রতিষ্ঠানÑসেখানে কী শেখানো হচ্ছে, কোনো জবাবদিহি নেই।

এই পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে, কিন্তু দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। আবার শিক্ষকদের একটি বড় অংশের নেই পেশাগত প্রশিক্ষণ। শুধু মাধ্যমিকে নয়, প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এমন সংকটে জর্জরিত। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বরাত দিয়ে খবরে বলা হয়, ২০২৫ সালে দেশে জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়সহ সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল ১৯ হাজার ২১১টি।

এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল ৭৪ লাখ ৩৯ হাজারের বেশি। ২০২৪ সালে বিদ্যালয় ছিল ১৯ হাজার ১১৭টি, আর শিক্ষার্থী ছিল ৭৮ লাখ ৪৭ হাজার ৫৪৬ জন। অর্থাৎ এক বছরে বিদ্যালয় বেড়েছে ৯৪টি, কিন্তু শিক্ষার্থী কমেছে চার লাখ আট হাজার ৫০৭ জন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending