ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জরুরি সভা আহ্বান

সংবাদ থেকে
ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে. আগামী পহেলা নভেম্বর ২০২৬ ইং সন্ধ্যা সাত ঘটিকায় ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের অস্থায়ী কার্যালয় (৪৭ কাচারি রোড, ময়মনসিংহ) এই জরুরি সভা অনুষ্ঠিত হবে.
উক্ত সভায় ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের সকল সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এদিকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে ‘দৈনিক জাহান’-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথচলা আরও সুগম হোক—এই কামনা করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗