৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সরকার কে গণভোটের রায় মানতে হবে গাদ্দারি বরদাশত করা হবে না

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

বাগেরহাট প্রতিনিধি ঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি সরকার কে হুশিয়ারী দিয়ে বলেছেন, জনগনের ৭ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের মূল দাবি একটাই, গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছেন।

বিএনপিকে এই রায় বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না। নির্বাচনের আগে বিএনপির নেতারা বলেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা মেনে নেবে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে, এখন সেই রায় মেনে নিতে হবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরো বলেন, আরেকটি অনিবার্য বিপব আমাদের দরজায় কড়া নাড়ছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর