রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রকাশ ভেজাল নেজাম (৪৬)কে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরিয়মনগর চৌমুহনী এলাকা হতে গ্রেপ্তার করেছে।
মো. নিজাম উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। সে ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পুলিশের বিশেষ অভিযানে মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


