কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান

সংবাদ থেকে
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ কামরুল হাসান। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) তিনি থানাটি পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ শিবিরুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের প্রয়োজনীয় চাহিদা, সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় নগরী ও থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
থানা ও সার্কেল অফিসকে শতভাগ সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


