৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহী বোর্ডে এইচএসসি ফলে চরম বিপর্যয়, পাস ৪৫.০৬ শতাংশ

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল করেছে এই বোর্ড।

প্রকাশিত ফলাফল অনুযায়ী পাসের হার তলানিতে ঠেকে ৪৫.০৬ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা করোনাকালীন অটোপাসের পর সর্বনিম্ন। পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ সূচক জিপিএ-৫ প্রাপ্তিতেও দেখা গেছে বড় বিপর্যয়। তবে এ সার্বিক মন্দা ফলাফলের মধ্যেও ছেলেদের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই ভালো করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ছাত্রীরা।

শনিবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন। প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আটটি জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীদের জন্য ২০৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর