ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: শিশু-কিশোরদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের বিকাশে ফুলকুঁড়ি আসরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর সমাবেশ, অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, আজকের কোমলমতি শিশু-কিশোররাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗