বানিয়াচংয়ে এইচএসসিতে শীর্ষে শচীন্দ্র কলেজ ॥ আলিমে বিএসডি বালিকা মাদ্রাসা
সূত্র: Habiganj Express / বাংলাদেশ
সংবাদ থেকে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে বানিয়াচং উপজেলায় কলেজে পাসের হারে শীর্ষে রয়েছে শচীন্দ্র কলেজ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের (আলিম) অধীনে শীর্ষস্থান অধিকার করেছে বিএসডি বালিকা আলিম মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর বানিয়াচং উপজেলায় ৭টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৭১ জন। উপজেলায় গড় পাসের হার ৪৮ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বানিয়াচং উপজেলার কলেজগুলোর মধ্যে বরাবরের মতোই আধিপত্য ধরে রেখেছে শচীন্দ্র কলেজ। এ বছর কলেজটি থেকে সর্বোচ্চ ৯৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৮৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৬০.৭৭ শতাংশ।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


