৬ নভেম্বর ২০২৬, ১৭:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে এসেড বীজের আমন ধান ক্ষেত পরিদর্শন ও মতবিনিময় সভা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ কাটিহারা এলাকায় আমন ধানের মাঠে এসেড বীজে রোপণকৃত ধানের বর্তমান অবস্থা, গাছের বৃদ্ধি ও মাঠপর্যায়ে বীজের কার্যকারিতা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত এই মাঠ পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এ সময় আমন ধানের চাষাবাদ, ধানের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় কৃষির সমন্বয়ে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত শেয়ার দা প্লানেট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মি. টেটসুও সুৎসুই, এসেড হবিগঞ্জের নির্বাহী পরিচালক জনাব জাফর ইকবাল চৌধুরী এবং এসিইএল ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার জনাব নির্মল কে. বিশ্বাস।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর