এইচএসসির ফলাফলে পিছিয়ে হবিগঞ্জ ॥ পাসের হার ৪৭.৯৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। ২০২৬ সালের পরীক্ষায় জেলার পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকলেও বোর্ডের গড় ফলাফলের চেয়ে পিছিয়ে রয়েছে জেলা। সবচেয়ে উদ্বেগের বিষয়, জেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৩টিতেই পাসের হার ৪০ শতাংশের নিচে। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন শিক্ষার্থী। শিক্ষার মান, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের বৈষম্য এবং শিক্ষার্থীদের সাফল্যের ব্যবধান সব মিলিয়ে জেলার সামগ্রিক ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।
বোর্ডের গড়ের চেয়ে পিছিয়ে: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলা থেকে ১২ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬ হাজার ৮৯ জন। সে হিসাবে পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ।
অন্যদিকে, সিলেট শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ, বোর্ডের গড়ের তুলনায় হবিগঞ্জের পাসের হার ২ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট কম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

