
সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ বিএনপির পদ-পদবি ব্যবহার করে অনৈতিক সুবিধা নেয়ার সুযোগ নেই
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বিএনপি এবং দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। বিএনপি, সন্ত্রাস ও চাঁদাবাজি একসঙ্গে চলতে পারে না। বিএনপির পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ বিএনপির ব্যানারে কেউ করতে পারবেন না।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, বিগত ১৭টি বছর মানুষ অনেক কষ্ট করেছে, ভোগান্তির শিকার হয়েছে। অনেকেই ধান্দাবাজ, চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের হাতে হয়রানির শিকার হয়েছে। এসব থেকে পরিত্রাণ পাওয়ার প্রত্যাশা থেকেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তাই বিষয়টি আমাদের সব সময় মাথায় রাখতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
