নবীগঞ্জের আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি ইলিয়াস, সম্পাদক সুলতান

সংবাদ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির চতুর্থ দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে ৪ বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গঠিত নির্বাচন কর্তৃক ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হন হাজী মো. ইলিয়াস মিয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৮৮ ভোট পেয়ে হাজী মোঃ ফুল মিয়া ১ ভোটের ব্যবধানে পরাজিত হন। এতে সাধারণ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে বিজয়ী হন মো. সুলতান মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ সনি ১৬২ ভোট পেয়ে পরাজিত হন।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মুরশেদ ও নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা,সাবেক সভাপতি হাজী কৌছর আহমদ কাওছার, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মুকিত,পল্লী বিদুৎ এর সাবেক পরিচালক শফিউল আলম হেলাল,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,সাবেক সভাপতি সরোবর শিকদার,মুরাদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. ইলিয়াস মিয়া (মোমবাতি প্রতীক) ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ- সভাপতি পদে মো. বদরুজ্জামান খান (চেয়ার প্রতীক) ২১৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. সুলতান মিয়া (হারিকেন প্রতীক) ২১৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল মিয়া (হাঁস প্রতীক) ২২৫ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সুহেল আহমেদ (মাছ প্রতীক) ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗