বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার
Source: Bogura Live / Crime
সংবাদ থেকে
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Original report: Bogura Live
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗