শাপলা চত্বরে : শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ
Source: Silkcity News / Politics

সংবাদ থেকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।
রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন জানায়, এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি করবে রাষ্ট্রপক্ষ। গত ৭ অক্টোবর এ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষ থেকে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗