মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীর মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকদের সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা।
জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗