6 November 2026, 17:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে সফর করছেন। চলতি বছর দুই তৃতীয়াংশ আসনে বিজয়ের পর সরকার প্রধান হিসেবে প্রথম সৌদি আরব সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর সৌদি সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। সম্প্রতি সৌদি প্রবাসী দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় দেশটির কাছে একাধিকবার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও চলতি সফরে এটির কোনো প্রভাব পড়বে না।

কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। হুতি আক্রমণে একপ্রকার বিব্রত অবস্থায় পড়েছে সৌদি আরব। বাংলাদেশ শুরু থেকেই কঠোরভাবে এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। শুধু তাই নয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ন কবির এমনও বলেছেন, ইসলামের পবিত্র ভূমিকে নিরাপত্তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত। প্রয়োজনে মক্কা অ্যাক্টে সদস্য দেশগুলো চাইলে বাংলাদেশ যোগ দিতে ইতিবাচক মনোভাব দেখাবে। মধ্যপ্রাচ্য নিয়ে বাংলাদেশের এই মনোভাব প্রধানমন্ত্রীর চলতি সফরে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ নির্দিষ্ট কিছু বিষয়ের বাইরেও সৌদি আরব নতুন করে কাজ করতে আগ্রহ প্রকাশ করে আসছে বেশ কিছুদিন ধরেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের জন্য সৌদি আরব জনশক্তি রফতানির বড় বাজার ছাড়াও বর্তমানের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর নতুন সম্পর্ক গড়ে তোলাও একটি কৌশলের অংশ। রোহিঙ্গা প্রশ্নে সৌদি আরবের সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি বিনিয়োগ চুক্তি এবং আঞ্চলিক–আন্তর্জাতিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হতে পারে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending