১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন
Source: Silkcity News / Education

সংবাদ থেকে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের ক্যা.এবি তাজুল ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। কাগজে কলমে ১৪ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও চলতি বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন ছাত্রী।
এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ২০ শতাংশ। এর আগের বছরও ছিল প্রায় একই চিত্র।
এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর পর এলাকাবাসীসহ প্রশাসনের নজরে আসে ফলাফলের বিষয়টি।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗