8 November 2026, 08:03 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সৌদিতে মরুভূমিতে হত্যা মতলবে নিজ গ্রামে ফিরলো প্রবাসীর মরদেহ

Source: Chandpur Times / Crime

সংবাদ থেকে

একদিকে স্বামীর নিথর দেহের কফিন, অন্যদিকে বাবাকে হারানোর শোকে তিন কন্যার কান্না। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। সৌদি আরবের মরুভূমিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে দেশে ফিরেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী জসিম উদ্দিন। কিন্তু তার এই ফিরে আসা আনন্দের নয়, বরং স্ত্রী ও তিন সন্তানের জীবনে বয়ে এনেছে এক অপূরণীয় শূন্যতা।

শনিবার (৩১ অক্টোবর) নিজ গ্রামে জসিমের মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাবার কফিনের সামনে আহাজারি করতে দেখা যায় তিন মেয়েকে। স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী রুমা আক্তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন তিন সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তিনি।

নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্ত্রী রুমা আক্তার ও তিন মেয়ে জাকিয়া (১৮), আয়েশা এবং জেসিয়াকে নিয়ে ছিল তার সংসার। বড় মেয়ে জাকিয়া স্বামীর সংসারে, মেজ মেয়ে আয়েশা ষষ্ঠ শ্রেণিতে এবং ছোট মেয়ে জেসিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending