ব্যালন জিতেই পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্নের নাটকীয় ড্র

সংবাদ থেকে
মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় হাইভোল্টেজ ‘ডার ক্লাসিকো’র আগে হ্যারি কেইনের সদ্য জেতা ব্যালন ডি’অর জয়ের আনন্দ এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করে বায়ার্ন মিউনিখ। তবে ব্যক্তিগত এই অর্জনের মুহূর্তটিকে মাঠে দলগত জয়ে রূপ দিতে পারেননি ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।
উল্টো ম্যাচে একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে বাভারিয়ানদের জয়ের আনন্দ মাটি করে দেন তিনি।
রোমাঞ্চকর এই ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্নকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যারি কেইন যদি তার স্পট কিক থেকে গোল করতে পারতেন, তবে নিশ্চিতভাবেই পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা। কিন্তু শেষ দিকে ফ্যাবিও সিলভার দুর্দান্ত গোলে বায়ার্নকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে ডর্টমুন্ড।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗