এক হাজারের বেশি হামলায় ৪২৭ হুতি ‘যোদ্ধা’ নিষ্ক্রিয়
Source: Silkcity News / International

সংবাদ থেকে
ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে ১ হাজার ১১৯টি হামলা চালানো হয়েছে। এসব অভিযানে ৪২৭ জন হতি ‘যোদ্ধাকে’ নিষ্ক্রিয় এবং ১৪২টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করার দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।
শনিবার দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এতে যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হুতিদের নেতা ও সমাবেশ, সামরিক চলাচল ও রসদবহর, বিভিন্ন অবস্থান, হামলার স্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗