এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?

সংবাদ থেকে
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কারও ঘরে আনন্দ, কারও মনে স্বস্তি, আবার কারও মনে জমেছে হতাশা। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বুনছে, কেউ প্রত্যাশার চেয়ে কম জিপিএ পেয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। এমনও শিক্ষার্থী আছে, ফল দেখার পর থেকে যে পরিবারের মানুষের মুখোমুখি হতে সংকোচ বোধ করছে, বন্ধুদের সঙ্গে কথা বলতে চাইছে না। তার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, ‘আমি কি তাহলে জীবনে পিছিয়ে পড়লাম?’
এবারের ফলাফলের পরিসংখ্যানও নতুন করে ভাবাচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ, এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। (সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা—বিএসএস, ৩১ অক্টোবর ২০২৬।)
এই পরিসংখ্যানের পেছনে রয়েছে অসংখ্য শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা, স্বপ্ন, প্রত্যাশা ও হতাশা। তাই ফলাফল নিয়ে আলোচনায় শুধু সংখ্যার হিসাব করলে চলবে না। ভাবতে হবে শিক্ষার্থীদের মানসিক অবস্থা, ভবিষ্যৎ এবং ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েও।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗