মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তাদের।
এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে। পরে পোশাক শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗