9 November 2026, 07:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ফুটপাত পথচারীদের, অবৈধ দখলদারদের নয়: চসিক প্রশাসক

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম: নগরীর অন্যতম পর্যটনকেন্দ্র ফয়েসলেক এলাকায় ফুটপাত দখলমুক্ত, পরিবেশের সৌন্দর্য সংরক্ষণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ।

শনিবার (৩১ অক্টোবর) ফয়েসলেক চিড়িয়াখানা এলাকায় চসিকের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা বিপুলসংখ্যক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

অভিযানকালে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, “ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, অবৈধ দখলদারদের ব্যবসা পরিচালনার জন্য নয়। নগরীর ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending