৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পটিয়ায় অন্যের প্ররোচনায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পরে প্রত্যাহার

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

অন্যের প্ররোচনায় চট্টগ্রামের পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন বাদী নুর হোসেন। পরে মামলাটি করা ঠিক হয়নি বলে উপলব্ধি করে তা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছেন তিনি। রোববার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তাররহুম আহমেদ আবেদনটি মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবেদুজ্জামান আমিরী, সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি বিকাশ চৌধুরী, দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এ এন এম সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে ১৭/২৬ নম্বর মামলাটি করেন। পরে কয়েকজনের প্ররোচনায় মামলাটি করা হয়েছে বলে উপলব্ধি করেন তিনি। সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরি এবং পেশাগত ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর