পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ

সংবাদ থেকে
ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো, শুধু পাখির ছানাদের বাঁচাতে একটি দ্বীপের মানুষেরা টানা পাঁচ রাত অন্ধকারে থাকে? আর এ সময় সেই দ্বীপে কোনো চুরি-ডাকাতি বা খারাপ কোনো কাজ হয় না?
পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেস দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ কোরভো। বছরে একবার এই দ্বীপ পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। কোনো বিদ্যুৎ বিপর্যয় বা দুর্যোগের কারণে নয়, দ্বীপের প্রায় সাড়ে ৪০০ বাসিন্দা স্বেচ্ছায় বাতি নিভিয়ে দেন। টানা পাঁচ রাত তাঁরা এই অদ্ভুত আঁধারে ডুবে থাকেন। উদ্দেশ্য একটাই, সামুদ্রিক পাখির ছানাদের জীবন বাঁচানো।
আটলান্টিক মহাসাগরের স্থানীয় সামুদ্রিক পাখি ‘কোরিস শিয়ারওয়াটার’। সমুদ্রের উদ্দেশে প্রথম উড়াল দেওয়ার আগে ছানারা তিন মাস বাসায় কাটায়। ওড়ার সময় আকাশের তারার আলো দেখে দিক চিনে নেয়। কিন্তু সভ্যতার কৃত্রিম আলো এই পাখিদের জন্য বিপদ ডেকে আনে। রাস্তার আলোকে তারা আকাশের তারা ভেবে ভুল করে। বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে আছড়ে পড়ে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’র রাস্তায়। এতে অসংখ্য পাখির মৃত্যু হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗