4 November 2026, 06:15 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Source: Pirojpur Kantho / Bangladesh

সংবাদ থেকে

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে আবুল বাশার বাড়ির সামনে একটি সুপারি গাছে সুপারি পাড়ার জন্য মই নিয়ে ওঠেন। এ সময় হাতে জিআই পাইপের মাথায় থাকা কাঁচি দিয়ে গাছের সুপারি কাঁদি কাটতে গেলে হাত ফঁসকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারে হাতে থাকা পাইপ লেগে যায়। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবুল বাশার ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দক্ষিণ জোলাগাতী গ্রামে সুপারি গাছে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Original report: Pirojpur Kantho

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending