২ নভেম্বর ২০২৬, ১৭:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশাকে নিয়মের আওতায় আনতে আগামীকাল সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে ‘ই-রিকশা’র নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। তবে বর্তমানে রাস্তায় চলাচলরত রিকশা এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সরকারের এ নতুন নীতিমালার কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকার সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ই-রিকশা চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে। এই বিধিমালার অধীনে একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। পর্যায়ক্রমে সব এলাকায় এই নিবন্ধন দেওয়া হবে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর