হাইমচরে জাতীয় যুব দিবস উদযাপন
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, আলোচনা সভা, যুবঋণ ও যুব সংগঠনের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
রোববার ১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗









