দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং

সংবাদ থেকে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯১ টাকা ৬০ পয়সা। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা। সে হিসাবে একদিনে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। দিন শেষে ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১২ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে এর সমাপনী দর ছিল ১১ টাকা ৪০ পয়সা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
