লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। এদিন কোম্পানিটির ১৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১৯ লাখ ৮২ হাজার ৬৬০টি শেয়ার ২ হাজার ৩৭২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৯১ টাকা ৬০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩০ লাখ ৬৫ হাজার ৩৬৩টি শেয়ার ১ হাজার ৭১৬ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭০ পয়সা।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


